লাদাখের চুমুর এলাকায় ১০০ ভারতীয় সেনাকে ঘেরাও করে রেখেছে চীনের ৩০০ সদস্যের একটি সেনাদল। ভারতীয় একটি বেসরকারি টিভি চ্যানেল সোমবার এ খবর দিয়ে বলেছে, অবরুদ্ধ ভারতীয় সেনাদেরকে চলাচল করতে দিচ্ছে না চীনা সেনারা।
এ খবরে দাবি করা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের অনেকটা ভেতরেই এ ঘটনা ঘটেছে।
এদিকে গতকাল কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে লাদাখের দেমচোক এলাকায় চীনা সেনাদের অনুপ্রবেশের খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ৩০ জন চীনা সেনার একটি দল ভারতীয় ভূখণ্ডের ৫০০ মিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে।
গত ১১ সেপ্টেম্বর এ সব সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে এবং ওই এলাকায় তাঁবু খাটিয়ে অবস্থান করছে। চীনা সেনাদের মোকাবেলার জন্য ওই এলাকায় ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি)’র ৭০ সেনাকে মোতায়েন করা হয়েছে। চীনও ওই এলাকায় নতুন সেনা দল পাঠিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





