পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সিন্ধু প্রদেশের নাওয়াবশাহ জেলার বিভিন্ন স্থানে শুক্রবার ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএনজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাওয়াবশাহ জেলার ২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্টের ১৫ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে এবং আহতদের হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। এছাড়া, রাজ্যে জরুরী অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, নওশাবা ছাড়াও পার্শ্ববর্তী ছোট শহর সাকরান্দ দৌর, দৌলতপুর এবং বান্দী শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে ৩০০ জন নিহত হয়েছিল। সূত্র: বিবিসি, ডন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২, আহত ৫০
পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সিন্ধু প্রদেশের নাওয়াবশাহ জেলার বিভিন্ন স্থানে শুক্রবার ভোরে এ ভূমিকম্প অনুভূত





