ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার এ আহ্বানের মধ্যদিয়ে কার্যত ইউক্রেন ইস্যুতে দেশ দু’টি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়ল।
শনিবার দু’প্রেসিডেন্ট ক্রিমিয়ায় রুশ সেনা পাঠানো ও ইউক্রেন সংকট নিয়ে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা কথা বলেছেন। শীতল যুদ্ধ শেষ হওয়ার পর এই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার এমন পরিবেশ খুব একটা দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷
টেলিফোন সংলাপ সম্পর্কে হোয়াইট হাউজ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে-টেলিফোন আলাপের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা পুতিনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্রিমিয়ায় সেনা পাঠানোর ঘটনাকে ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি ক্রিমিয়া থেকে শিগগিরি সেনা সদস্যদের রুশ ঘাঁটিতে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান।
ওবামা হুমকি দিয়ে বলেছেন, পুতিন যদি সেনা সরাতে অস্বীকার করেন তাহলে তার আন্তর্জাতিক অবস্থানে প্রভাব পড়বে। একইসঙ্গে তিনি বলেছেন, কৃষ্ণসাগর এলাকায় মস্কোর ভূমিকার কারণে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে আরো বেশি নিঃসঙ্গ হয়ে যাবে।
টেলিফোন সংলাপে পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার নিজের স্বার্থ ও জাতিগত রুশ নাগরিকদের রক্ষার অধিকার রাখে। পুতিনের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে- পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ায় যদি সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়ে তাহলে নিজের স্বার্থ এবং রুশ ভাষাভাষিদের রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার আছে।এর আগে, গতকালই রাশিয়ার সংসদের দু’কক্ষ ক্রিমিয়ায় সেনা পাঠানোর ক্ষমতা দিয়েছে প্রেসিডেন্ট পুতিনকে।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
ইউক্রেন নিয়ে পুতিন-ওবামা টেলিসংলাপ: গভীর দ্বন্দ্বের আভাস
ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস পুতিনের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
যুদ্ধ বাড়ানোর প্রস্তুতি পুতিনের, ইউরোপে আতঙ্ক
ইউক্রেন যুদ্ধ আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মূল্যায়ন অনুযায়ী, মস্কো নতুন করে সেনা নিয়োগের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সাইবার হামলা, নাশকতা ও অন্যান্য ‘হাইব্রিড’ তৎপরতা বাড়াতে পারে।
পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠকেও যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি নেই
ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি উদ্যোগ নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তিন ঘণ্টার বেশি সময়ের এই আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বলে দাবি করেছে ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে আলোচনায় বড় কোনো অগ্রগতি বা সমঝোতা হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।
কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের নির্দেশ পুতিনের
ইউক্রেনের রাজধানী কিয়েভে ৭২ ঘণ্টার জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্যরাত থেকে এই বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
কিরগিজস্তানের বিশকেকে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের এক ফাঁকে পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
















