সাহসিকতা দেখিয়ে মুসলিম ও অভিবাসী বিরোধী নীতি গ্রহণ করায় ট্রাম্পের ব্রিটেন সফরের আহবান প্রত্যাহার করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কে অনুরোধ জানিয়েছে লন্ডনের মেয়র সাদিক খান।

লন্ডনে একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, ট্রাম্প ব্রিটিশ ও আমেরিকার মূল্যবোধের বিরোধী। দুই দেশের মূল্যবোধ, মানবতা ও সুনাম বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। সেই মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তাকে ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে আসার কোনো প্রয়োজন নেই। তার নেওয়া মুসলিম ও অভিবাসী বিরোধী নীতি বিশ্বকে হুমকির মধ্যে ঠেলে দিয়েছে।

এ সময় মেয়র সাদিক খান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কে পরামর্শ দিয়ে বলেন, আপনি সাহসিকতা দেখান। ট্রাম্পকে বলে দিন যে তার নেওয়া মুসলিম ও অভিবাসী নীতি সম্পূর্ণ ভুল। বিশ্বে সবার মধ্যে সুসম্পর্ক স্থাপন করা উচিৎ।

সাদিক খান আরো বলেন, আমেরিকা সবসময় সহিষ্ণুতা ও অভিবাসীদের পক্ষে আছে।আমেরিকায় সবাইকে স্বাগত জানানোর সংস্কৃতি ছিল। তবে ট্রাম্প অভিবাসী ও মুসলিম বিরোধী নীতি গ্রহণ সবাইকে উদ্বেগজনক সংকেত দিচ্ছে। যা আমেরিকার মূল্যবোধ বিরোধী।

এ সময় সাদিক খান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এর আগাম নির্বাচনের ঘোষণারও সমালোচনা করেন। দ্বিমত পোষণ করে সাদিক খান ক্ষমতাসীনদের নির্ধারিত সময় ২০২০ সাল পর্যন্ত থাকার প্রয়োজন ছিল বলে মনে করেন। ব্রিটেনে এমন কোনো কিছু হয়নি যে আগাম নির্বাচনের ঘোষণা দিতে হবে।
জেড