উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে দুটি ব্যালাস্টিক মিসাইল সাগরে নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে, তিনি বিস্তারিত কিছু বলেননি।
উনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, মিসাইল দুটি ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম।
সফলভাবে নতুন মিসাইল নিক্ষেপ করা হয়েছে- দক্ষিণ কোরিয়া এমন ঘোষণা দেওয়ার একদিন পর মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া।
সামরিক শক্তি পরিশুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া প্রায়ই মিসাইল পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর বিষয়ে আলোচনা করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিংপিং দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে কথা রয়েছে। এই সফরের আগেই উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার প্রতিবেদনটি প্রকাশিত হল।
উল্লেখ্য, বিশ্ব মানচিত্রে একঘরে হয়ে যাওয়া উত্তর কোরিয়ার অন্যতম সহযোগী হলে চীন। সূত্র: বিবিসি।
২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





