উত্তর কোরিয়া শনিবার রাতে সাগরে আবারো স্বল্পপাল্লার ১৬টি রকেটের পরীক্ষা চালিয়েছে। সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে বামপন্থী দেশটি দফায় দফায় রকেটের পরীক্ষা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১টা ও রাত আড়াইটায় উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ১৬টি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
তিনি বলেন, এসব রকেট ৬০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।
পিয়ংইয়ংয়ের এ ধরণের পরীক্ষা অস্বাভাবিক কোন ঘটনা নয়। তবে গত কয়েক সপ্তাহে দেশটি ব্যাপক মাত্রায় এ পরীক্ষা চালিয়েছে। চলতি মাসে সাগরে প্রায় ৭০ টি রকেটের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে শনিবারেই ৩০ টির পরীক্ষা চালানো হয়েছে।
দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ হয়ে পিয়ংইয়ং রকেটের পরীক্ষা চালাচ্ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র ‘উস্কানিমূলক পরীক্ষা’ বন্ধে পিয়ংইয়ংয়ের প্রতি আহবান জানিয়েছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
ফের ১৬টি রকেটের পরীক্ষা চালালো উ. কোরিয়া
উত্তর কোরিয়া শনিবার রাতে সাগরে আবারো স্বল্পপাল্লার ১৬টি রকেটের পরীক্ষা চালিয়েছে। সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















