বিক্ষোভের মুখে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাজধানী কিয়েভ ত্যাগ করেছেন। তিনি কোথায় আছেন সেটা জানা যাচ্ছে না। রোববার দেশটির পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, রাজধানী কিয়েভ থেকে ১৫ কিলোমিটার দূরে প্রেসিডেন্টের যে  বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে, সেটা জব্দ করা হবে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন এভাকভ জানিয়েছেন, কোন কিছু যাতে লুট-পাটের শিকার না হয় সেজন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393165519.jpg[/img]
প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাজধানী থেকে পালিয়ে যাওয়ার পর জনগন তার বিলাসবহুল সম্পদ দেখার জন্য বাড়িতে প্রবেশ করে।

[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393165598.jpg[/img]
বাগানবাড়ির ভেতরে প্রবেশের পর চোখে পড়ে গ্যালিআন জাহাজের (১৫ থেকে ১৭ শতকের স্পেনীয় পালতোলা জাহাজ) একটি রেপলিকা বা হুবহু প্রতিরূপ। জাহাজটি ভাসছে একটি কৃত্রিম ঢেউয়ের উপর।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393165823.jpg[/img]
প্রেসিডেন্টের ব্যক্তিগত চিড়িয়াখানার উটপাখির ছবি তুলছেন সাধারণ মানুষ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393165901.jpg[/img]
প্রেসিডেন্টের গলফ খেলার স্ট্যাম্প।

[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393165946.jpg[/img]
অনেক সরকারবিরোধী বিক্ষোভকারীর অভিযোগ, প্রেসিডেন্টের প্রাচুর্য তার দুর্নীতির একটি প্রতীক।

[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393165983.jpg[/img]
বাগানবাড়িটিতে রয়েছে বেশ কিছু মূর্তি।

[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393166015.jpg[/img]
সাধারণ মানুষ আনন্দ করে ছবি তুলছে। তাদের বাঁধা দিচ্ছে না পুলিশ। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // টিআই[/b]