ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা গুলি করে দুটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ইউক্রেন সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থীদের হটাতে অভিযান শুরু করার পর এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার ইউক্রেনের বিদ্রোহী কবলিত স্লাভিয়ানস্ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুজন পাইলট নিহত হন। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, বিদ্রোহীদের হামলায় দুটি এমআই-২৪ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কাধে রেখে চালিত এক ধরনের বিমান বিধ্বংসী মিসাইলের হামলায় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। এ ছাড়া হেলিকপ্টার দুটিতে থাকা বেশ ক'জন ক্র আহত হয়েছেন। বিদ্রোহীদের গুলি আরেকটি হেলিকপ্টারে আঘাত হানলেও তা বিধ্বস্ত হয়নি। তবে এতে একজন ক্র আহত হন।
প্রসঙ্গত, ক্রিমিয়ার রাশিয়াতে অন্তর্ভূক্তির পর ইউক্রেনের রুশপন্থীরা ব্যাপক উৎসাহী হয়ে উঠে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়া সংলগ্ন এলাকাগুলোতে জাতিগত রুশরা সংখ্যাগরিষ্ঠ। ক্রিমিয়ার পর তারাও রাশিয়ার অন্তর্ভূক্ত হতে চায়।
রাশিয়ার অন্তর্ভূক্ত হতে তারা বিদ্রোহ শুরু করে। এরই অংশ হিসেবে তারা সশস্ত্র অবস্থান গ্রহণ করে। ফলে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকা মূলত দেশটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে; কিয়েভের নিয়ন্ত্রণ অচল হয়ে পড়ে। ফলে, এলাকাগুলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় ইউক্রেনের সেনাবাহিনী।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর এ অভিযানকে 'সন্ত্রাসী তৎপরতা' বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনীয় সেনাবাহিনীর এ তৎপরতা দেশটির শান্তি বিঘ্নিত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনীর অভিযানে ক্রেমলিন 'খুবই উদ্বিগ্ন'। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে বিদ্রোহীদের হামলায় দুই হেলিকপ্টার বিধ্বস্ত
ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা গুলি করে দুটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। ইউক্রেন সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থীদের হটাতে অভিযান শুরু করার পর এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার ইউক্রেনের বিদ্রোহী কবলিত স্লাভিয়ানস্ক এলাকায় এ ঘটনা ঘটে।





