সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবজি শহরে তাদের সামরিক পুলিশ ইউনিট তুরস্ক এবং সিরিয়ার সেনাদের অবস্থানের মাঝামাঝি এলাকায় টহল দিচ্ছে।
রাশিয়া জানিয়েছে, রুশ সেনারা কোনভাবেই সিরিয়া এবং তুরস্কের সেনাদেরকে সংঘাতে জড়াতে দেবে না।
ওই এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তুরস্কের সেনারা সেখানে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং সিরিয়ার সেনারা তুর্কি সেনাদের অভিযানে বাধা দেয়ার জন্য মানবিজ শহরে ঢুকেছে।
এই অবস্থায় সেখানে তুরস্ক ও সিরিয়ার সেনাদের মাঝে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
গতকাল (১৬ অক্টোবর) মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মানবিক শহরের বিভিন্ন এলাকায় রুশ সেনারা টহল দিচ্ছে। কুর্দি গেরিলাদের সঙ্গে সিরিয়া সরকারের চুক্তির পর মানবিজ শহরে সরকারি সেনা মোতায়েন করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ার সেনারা মানবিজ শহর এবং আশপাশের এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
রুশ মন্ত্রণালয় বলেছে, পরিস্থিতি বিবেচনা করে তুরস্কের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
সিরিয়ায় যে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া।
মস্কো স্পষ্টভাবে বলেছে, তুরস্কের এ অভিযান গ্রহণযোগ্য নয়। তুরস্ককে অবশ্যই আদানা চুক্তি মেনে চলতে হবে। রাশিয়া বলছে, তুরস্কের সেনাদের সিরিয়ায় স্থায়ীভাবে থাকার কোনো অধিকার নেই।
১৯৯৮ সালের অক্টোবর মাসে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে আদানা চুক্তি হয়েছিল।
এমবি





