নিজ দেশে সংঘর্ষের জেরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিজি) যে তথ্য দিয়েছে তা সত্য নয় বলে দাবি করেছে মিয়ানমার।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্রে এ দাবি করা হয়েছে। খবর রয়টার্সের।

তবে গত ১৯ নভেম্বর বিবিসির খবর ছিল, প্রাণ ভয়ে ভীত শতাধিক রোহিঙ্গা নারী-শিশুকে ‘পুশব্যাক’ করেছে বাংলাদেশ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব গ্লোবাল নিউ লাইট দাবি করেছে, সদ্য গঠিত একটি টাস্কফোর্স খবরের সত্যতা পায়নি।


এমএনজে