রুশপন্থী বিদ্রোহীদের আহ্বানে রোববার পূর্ব ইউক্রেনে গণভোট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র এই গণভোটকে ‘অবৈধ’ আখ্যায়িত করেছে।
এই গণভোটের ফলে ইউক্রেনে গৃহযুদ্ধ বেধে যেতে পারে বলে পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে।
দুটি প্রদেশে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রদেশগুলোর ১২টিরও বেশি শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এই গণভোটের ফলে ইউক্রেনের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হচ্ছে। ইউক্রেনের এ সংকটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্কে শীতল যুদ্ধ পরবর্তী যে কোন সময়ের চেয়ে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে। সূত্র: এএফপি, বিবিসি।
[b]ঢাকা, ১১ মে(টাইমনিউজবিডি) // টিআই
[/b]