ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার ভলোদিমীর আজ শনিবার পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারিরীক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। বার্তাসংস্থা রায়াটার্স জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আছেন। তবে সাংবাদিক এবং বিরোধী দলের সদস্যরা বিনা বাঁধায় প্রেসিডেন্টের কার্যালয়ে প্রবেশ করতে পারছেন। কার্যালয়ের প্রবেশপথ নিয়ন্ত্রণ করছেন সরকার বিরোধীরা। এদিকে,ইউক্রেনে চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এই চুক্তির পরেও হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কিয়াভের রাস্তায় বিক্ষোভ করার জন্য অবস্থান করছেন।
বর্তমান প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ শুক্রবার সম্পাদিত চুক্তির ধারাগুলো যথাযথভাবে মেনে নিবেন- এমনটা বিশ্বাস করতে পারছেন না সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
তবে, সরকার ও বিরোধীদের মধ্যকার চুক্তি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
[b]বিক্ষোভকারীদের মধ্যে বিভক্তি[/b]
কিয়েভ থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও বিরোধী নেতাদের মধ্যে চুক্তি স্বাক্ষরেরে পর বিরোধী নেতারা যখন ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে এসে চুক্তিপত্র তুলের ধরেন বিক্ষোভকারীদের অনেকেই তখন উল্লাসে চিৎকার করছিলেন। তবে বিক্ষোভকারীদের অপর পক্ষ চুক্তির বিষয়ে সমর্থন জানায়নি। বিরোধী নেতা ভিতালি ক্লিসকো যিনি হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন এবং অন্যান্য নেতারা যখন স্কয়ারের সামনে আসেন তখন অনেক বিক্ষোভকারীরা তাদের ধিক্কার দেন।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের স্পিকারের পদত্যাগ, বিরোধীদের দখলে প্রেসিডেন্টের কার্যালয়
ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার ভলোদিমীর আজ শনিবার পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারিরীক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। বার্তাসংস্থা রায়াটার্স জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আছেন। তবে সাংবাদিক এবং বিরোধী দলের সদস্যরা বিনা বাঁধায় প্রেসিডেন্টের কার্যালয়ে প্রবেশ





