যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোট শুরুর কিছুক্ষণ পর নিউইয়র্কের চাপাকুয়া কেন্দ্রে ভোট দেন তিনি। পাশে ছিলেন স্বামী বিল ক্লিনটন।

এসময় হাস্যোজ্জ্বল হিলারিকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করতে দেখা যায়।

এদিকে, খ্যাতিমান পরিসংখ্যান বিশ্লেষণ প্রতিষ্ঠান ফাইভ-থার্টি-এইট ওয়েবসাইট জানিয়েছে, সর্বশেষ জরিপে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৭১.৬ ভাগ আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা ২৮.৪ ভাগ।

এছাড়া বিবিসির জরিপ অনুযায়ী, ৪৮ ভাগ ভোট পেতে পারেন হিলারি ক্লিনটন আর ৪৪ ভাগ ভোট পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মধ্যরাত থেকে ফলাফল আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

জারিফ