কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আযাদ কাশ্মীরের রাজধানী মুজাফফারাবাদের কাছে পান্ডু সেক্টরে বিনা উস্কানিতে ভারতের সেনারা গুলি চালালে ওই পাক সেনা নিহত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সঙ্গে সংলাপ শুরুর কথা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটলো।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ভারতীয় সেনাদের গোলাগুলির যথাযথ জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা।
আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আযাদ কাশ্মীর সফর করেছেন এবং নিজেদের ভাগ্য নির্ধারণের বিষয়ে কাশ্মীরিদের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া, দু দিন আগে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আমেরিকা সফরের সময় অভিযোগ করেছেন যে, ভারত বার বার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
এক মাসের কিছু সময় আগে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫০ জন আহত হয়েছে। সূত্র: আইআরআইবি
এমএ





