পাকিস্তান ও ভারতের মধ্যে আজ শুক্রবার সকালে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতের দাবি, দুই দেশের সীমান্তের নিয়ন্ত্রণরেখা থেকে পাকিস্তানি সেনারা ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের দিকে গুলিবর্ষণ করলে ভারতীয় সেনারা পাল্টা গুলি ছোড়ে।
এনটিভি অনলাইনের খবরে জানানো হয়, মেনধার সেক্টরে এ ঘটনা ঘটে এবং দুই পক্ষের গুলিবিনিময় স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত চলছিল।
খবরে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে পাকিস্তানি সেনারা সীমান্ত থেকে রকেট ও মর্টার থেকে গোলা ছোড়ে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর টুইটার পাতায় এ ব্যাপারে লেখেন, ‘এটা দুই দেশের মধ্যে বিদ্যমান অস্ত্রবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। কিছু গোলা বেসামরিক এলাকায় পড়লে গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়।’
ঢাকা, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





