ইরাকের উত্তরাঞ্চলীয় সুন্নী বিদ্রোহীদের দখলকৃত শহর মসুলে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে কয়েক ডজন সুন্নী বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বুধবার এই হামলা চালানো হয়।
এদিকে, ইরাকের উত্তরাঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত কয়েকটি এলাকায় জিহাদিরা নতুন করে হামলা শুরু করেছে। এতে বহু লোক বাস্তুচ্যুত হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায় সূত্র জানায়, তাল কায়ফ, বার্তেলা ও কারাখোশসহ বিভিন্ন শহরে গত কয়েক দিন ধরে সুন্নী বিদ্রোহীরা গোলা বর্ষণ করছে। ফলে এসব এলাকা থেকে বহু খ্রিস্টান তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
খ্রিস্টান যাজক লুইস সাকো জানান, মর্টার হামলায় লাজিন হেকমত নামের একজন নিহত হয়েছেন। তিনি তাল কায়ফ শহরের প্রধান গির্জার কর্মচারি ছিলেন।
বার্তেলো শহরেও জিহাদিরা হামলা করেছে। এতে অনেক লোক এলাকা থেকে পালিয়ে গেছেন। সূত্র: বিবিসি ও বিএসএস
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





