যুদ্ধটা পোলিওর বিরুদ্ধে৷ কারণ বিশ্বের যে দুটো অঞ্চলে পোলিও এখনো তার উপস্থিতি ধরে রেখেছে তার মধ্যে আফগান-পাক সামীন্ত একটি৷ অন্যটি নাইজেরিয়ার উত্তরাঞ্চল৷
তবে আফগানিস্তানের চেয়ে পাকিস্তানে পোলিওর আক্রমণটা যেন একটু বেশি৷ কারণ গত বছর পাকিস্তানে ৯৩ জন পোলিওতে আক্রান্ত হয়েছিল৷ আগেরবার যে সংখ্যাটা ছিল ৫৮৷ অর্থাৎ আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ অন্যদিকে আফগানিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো৷ সেখানে সংখ্যাটা পড়তির দিকে৷ গতবছর সে দেশে মাত্র ১৪ জন পোলিওতে আক্রান্ত হয়েছিল৷ ২০১১ সালে যেখানে সংখ্যাটা ছিল ৮০ জন৷
দুই দেশের ক্ষেত্রে এই ব্যবধানের কারণ পোলিও সম্পর্কে দুই দেশের তালেবানের দু'ধরণের উপলব্ধি৷ পাকিস্তানি তালেবান মনে করে পোলিও নির্মূল কর্মসূচি মার্কিনিদের গোয়েন্দা কর্মসূচির একটি অংশ৷ এ ধরণের একটি কর্মসূচির ঘটনা সাজিয়ে মার্কিনিরা ওসামা বিন লাদেনের অবস্থান বের করায় পাকিস্তানি তালেবানের মধ্যে এই ধারণা আরও পোক্ত হয়েছে৷ এছাড়া তালেবান মনে করে পোলিও টিকা হচ্ছে মুসলিম শিশুদের মধ্যে বিষ ঢোকানোর একটা ষড়যন্ত্র, যেটা খেলে শিশুরা অক্ষম হয়ে যায়৷
পাকিস্তানি তালেবানের এমন ধারণার কারণে আফগান-পাকিস্তান সীমান্তের অনেক অংশে পোলিও টিকা কর্মসূচি বন্ধ করতে হয়েছে৷ কর্মসূচির সঙ্গে জড়িতদের লক্ষ্য করে তালেবান বেশ কয়েকবার হামলা চালানোয় এমনটা করা হয়েছে৷ এমন একটি ঘটনায় গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমে একদন পোলিও কর্মীকে লক্ষ্য করে চালানো তালেবান হামলায় ১২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে৷
শুধু হামলাই নয়, পোলিও টিকার বিরুদ্ধে প্রচার চালাতে বেতারকেও বেছে নিয়েছে পাকিস্তানি তালেবান৷ সম্প্রতি এমনই তিনটি এফএম রেডিও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ৷
তালেবানের এমন প্রচারণা যে সব মানুষই বিশ্বাস করছে তা নয়৷ তবে ছোট হলেও একটা অংশ তালেবানের কথা বিশ্বাস করে তাদের সন্তানদের পোলিও টিকা খাওয়া থেকে বিরত রাখছেন৷ ফলে পাকিস্তান থেকে পোলিওকে সমূলে উৎপাটন করা যাচ্ছে না৷
একই অবস্থা আফগানিস্তানের পূর্বাঞ্চলেও৷ সেখানেও পোলিও কর্মসূচি বিরোধী অবস্থান সেখানকার তালেবানের৷ তবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সাধারণত পোলিও কর্মসূচির পক্ষেই রয়েছে৷সূত্র: এএফপি, এপি
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আফগান-পাক সীমান্তে পোলিওর বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধটা পোলিওর বিরুদ্ধে৷ কারণ বিশ্বের যে দুটো অঞ্চলে পোলিও এখনো তার উপস্থিতি ধরে রেখেছে তার মধ্যে আফগান-পাক সামীন্ত একটি৷ অন্যটি নাইজেরিয়ার উত্তরাঞ্চল৷ তবে আফগানিস্তানের চেয়ে পাকিস্তানে পোলিওর আক্রমণটা যেন একটু বেশি৷ কারণ গত বছর পাকিস্তানে ৯৩ জন পোলিওতে আক্রান্ত হয়েছিল৷ আগেরবার যে সংখ্যাটা ছিল ৫৮৷ অর্থাৎ আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ অন্যদিকে আফগানিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো৷
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















