পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিরেক্টর জেনারেল আব্দুল মোতালেব সরকারকে লেবাননের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিসিএসের ১৩তম ব্যাচ থেকে ফরেন ক্যাডারে পররাষ্ট্র মন্ত্রনালয়ে কুটনৈতিক ক্যারিয়ার শুরু করেন মোতালেব।

এর আগে তিনি বিভিন্ন পদে বেশ কয়েকটি দেশের বাংলাদেশ মিশনে চাকুরি করেছেন। এর মধ্যে রয়েছে বেইজিং, প্যারিস, রাবেত এবং লস এঞ্জেলস।

আব্দুল মোতালেব ঢাকায় কৃষ্টি ইনস্টিটিউট (বর্তমানে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি অর্থনৈতিক কুটনীতিতে বিভিন্ন সময় তার আগ্রহ প্রকাশ করেছেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এই কুটনীতিক বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে।

কেবি