ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার এ কাজ বিশ্বকে মস্কোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলেও দাবি করেন তিনি।
ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের রাজধানী প্যারিসে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, “আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা মেনে নেব না এবং তা জবাববিহীন হবে না। সত্যিই রাশিয়ার এ লঙ্ঘন বিশ্ববাসীকে ইউক্রেনের জনগণের পক্ষে ঐক্যবদ্ধ করেছে।”
কেরি দাবি করেন, প্যারিস বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলমান সমস্যা সমাধানের বিষয়ে কূটনৈতিক পথ অনুসরণের ইঙ্গিত দিয়েছেন এবং এতে তিনি নিজেই খানিকটা উসাহবোধ করছেন। একে তিনি সংলাপের শুরু বলে আখ্যায়িত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক এবং সংকট উত্তরণের জন্য রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে আমেরিকা।
সংবাদ সম্মেলনের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, তিনি এবং জন কেরি একমত হয়েছেন যে, গত মাসে ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচ এবং বিরোধীদলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসরণ করতে হবে। গত ২১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই চুক্তিতে ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন ও আগাম নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেব না: কেরি
ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার এ কাজ বিশ্বকে মস্কোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলেও
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















