ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক সংস্থা ও-এস-সি-ই ইউক্রেনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেখানে রাশিয়ার আরও ১২ জন কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ও-এস-সি-ই’র নেয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী অঞ্চলগুলো সহ পুরো দেশেই প্রায় একশো পর্যবেক্ষক মোতায়েন করা হবে, তবে ক্রাইমিয়ায় তাদের পাঠানো হবেনা।
ও-এস-সি-ই’তে মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল বায়ের বলছেন, পর্যবেক্ষক মোতায়েনের ব্যাপারে রাশিয়া যে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
প্রথম পর্যায়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে পর্যবেক্ষক মোতায়েন করা হবে। পরবর্তীতে অতিরিক্ত চারশ পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে এই মিশন আরও বাড়ানো হতে পারে।
ও-এস-সি-ই-তে রাশিয়ার প্রতিনিধি আন্দ্রে কেলিন বলছেন পর্যবেক্ষকরা ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হতে সাহায্য করবে। তবে তাদের ক্রাইমিয়ায় যাওয়া ঠিক হবেনা।
সেখানে যাবার ম্যন্ডেটও তাদের নেই বলে উল্লেখ করেন তিনি। তাছাড়া ক্রাইমিয়া এখন রাশিয়ার অংশ।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ার আরও ১২ জন কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তালিকাভুক্ত ব্যক্তিরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
এদের মধ্যে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন, রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকার।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রাইমিয়াকে রাশিয়ার সঙ্গে অর্ন্তভুক্ত করার একটি আইনে স্বাক্ষর করেন । ফলে ক্রাইমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়া ফেডারেশনের অংশে পরিণত হলো। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের সিদ্ধান্ত নিয়েছে ওএসসিই
ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক সংস্থা ও-এস-সি-ই ইউক্রেনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন





