[b]নয়াদিল্লী:[/b] ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন,আসন্ন রাজ্যসভার অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য সংবিধান সংশোধনী বিল পাসের উদ্যোগ নেওয়া হবে। ভারতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ শনিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাত্ করলে মনমোহন এ কথা বলেন। খবর বাসসের।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১১ সালে বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। রাজ্যসভার গত অধিবেশনে বিলটি উত্থাপন করা হলেও পাস হয়নি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাসসকে জানান,এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে গুরুত্ব দিয়েছেন।
সাক্ষাত্কালে তোফায়েল আহমেদ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। জবাবে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভ এবং আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আন্তর্জাতিক
সীমান্ত চুক্তির জন্য সংবিধান সংশোধন করা হবে: মনমোহন
নয়াদিল্লী: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন,আসন্ন রাজ্যসভার অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য সংবিধান সংশোধনী বিল পাসের উদ্যোগ নেওয়া হবে। ভারতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ





