ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

বুধবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেন, “মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এমবি