পাকিস্তানের তিরাহ উপত্যকায় রোববার বিমান হামলায় ৩১ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়, তিরাহ উপত্যকার কোকি খেল এলাকায় বিমান হামলা চালিয়ে জঙ্গিদের চারটি গোপন আস্তানা ও আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এ সময় আত্মঘাতী হামলাকারীসহ ৩১ জনকে হত্যা করা হয়েছে।

অক্টোবর থেকে ওই অঞ্চলে তালেবান ও লস্কর-ই-ইসলামের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে হামলায় ১৩৪ শিশুসহ ১৫০ জন নিহত হওয়ার পর সেদেশে জঙ্গি দমন কার্যক্রম আরো জোরদার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তথ্যসূত্র : ডন।