মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশনাররা।
বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে চার কমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অপর চার কমিশনার হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকার এসপি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মজিবুর রহমান।
দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী পাঁচ বছর সুষ্ঠু ভোট আয়োজনে আমরা আন্তরিক। তাই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যাতে সার্থক হতে পারি।
সিইসি বলেন, “আমরা এখনো চেয়ারে বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময় এখনও আসেনি। তবে এতটুকু বলব, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যাতে আমরা সার্থক হতে পারি। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।
মাহমুদ





