রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকার দু’টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
মঙ্গলবার বেলা ৩টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, বকেয়া বেতন, ওভার টাইমের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





