হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী মিছিল করেছে মগবাজার এলাকায়। বৃহস্পতিবার সকালে এ মিছিল বের হয় মগবাজার রেলগেইট থেকে। তবে এসময় কোন প্রকার অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মিছিলে উপস্থিত ছিলেন, মগবাজার থানা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শিবির নেতা মুরাদ হোসেন ও আকরাম হোসেন প্রমুখ।
মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মগবাজার মোড়ে এসে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিন চলছে আজ।
এএইচ





