জন্মদিন উপলক্ষ্যে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাংবাদিক সোহেল পারভেজ। শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন বাসায় গিয়ে তিনি কম্বল বিতরণ করেন।
সোহেল পারভেজ জানান, অনেকে অনেক ভাবে জন্মদিন পালন করে থাকে । আমি আমার জন্মদিনকে একটু আলাদা ভাবে পালনের চিন্তা থেকে এভাবে পালন করেছি। তরুণ এই সাংবাদিকের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন,চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এটিএম সামসুজ্জোহা,সমাজ সেবক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
নাজিব





