বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে শনিবার ফরিদপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে হরতালের এ ঘোষণা দেয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকর হোসেন জুয়েল।
সংবাদ সম্মেলনে জুলফিকর হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল্লাহ সরদার বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও রাষ্ট্রদ্রোহী মামলা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরিদপুরে পূর্ণদিবস সর্বত্মাক হরতাল পালন করা হবে।
কেএইচ





