নিখোঁজের ছয় দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জে ওবায়দুর সিকদার (২৬) নামে এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মে) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ওবায়দুর সিকদার উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর সিকদারের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ওবায়দুর ভ্যান নিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় ওবায়দুরের বাবা জোহর মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিকেলে দাসখালী গ্রামের মনির সরদার তার বাগান পরিদর্শনে যান। এসময় বাগানে একটি মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ওবায়দুর সিকদারকে মরদেহ হিসেবে শনাক্ত করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম  বলেন, পরিকল্পিতভাবে ওবায়দুর সিকদারকে গলাকেটে হত্যা করা হয়েছে।

তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

এমআর