কুমিল্লা আদর্শ সদরের কালিবাজার ইউনিয়নের ধনুয়াইশ গ্রামে টিটু (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর ১২ টায় ওই গ্রামের বাসিন্দা টিটুকে হত্যা করা হয়।

স্থানীয় লোকজন সাংবাদিকদের জানায়, বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবেন।
একে,