দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে আজ দুই দিনের সফরে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
বাংলাদেশ সফরকালে তিনি রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আজ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
উইদোদো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন।প্রেসিডেন্ট আবদুল হামিদ তার সম্মানে শনিবার এক নৈশভোজের আয়োজন করবেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
জেড





