প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি থাকলে বাংলাদেশের উন্নতি হতো না। সরকারের সকল বিভাগ সঠিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া শেখ হাসিনা জাতিসংঘ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, গত পাঁচ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে। পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আমরা ব্যবসায়ীদের সহযোগিতা করছি।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ