ভোলার চরফ্যাশনের ঢালচরের দুটি ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১৬ জন জেলে। রোববার রাত সাড়ে ১১টায় এ ট্রলার দুটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার অতিঃ উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম জানান, ঢালচরের আব্দুর রহিম মাঝির একটি মাছ ধরার ট্রলার মাছ ধরতে গিয়ে ১৬ জন জেলেসহ মহিপুরের পূর্ব পাশে সাগর মোহনায় রোববার রাত সাড়ে ১১টায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলারটি ১৬ জেলের মধ্যে আবদুল আলী মাঝি (৫৫) নামের জেলেকে মুমূর্ষ অবস্থায় মহিপুরের সাগর মোহনা থেকে জেলেরা উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চরফ্যাশনের উওর আইচা গ্রামে বলে জানা গেছে।

অন্যদিকে ঢালচরের পূর্ব পাশে মেঘনা মোহনায় কালাম মাঝির ডুবে যাওয়া ট্রলারটি নিখোঁজ ছয় জেলেকেই নদীতে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, কামাল মাঝি (৫০), হিরন (৪৫), শাহাজান (৪০), আরিফ (২০), শরীফ (২২) ও জসিম (৩০)।

এআই