"বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়" এই প্রতিপাদ্য নিয়ে নতুন ভোটার করন, জাতীয় পরিচয়পত্র বিতরণ,ও ইভিএম প্রদর্শনসহ বিভিন্ন সেবা প্রদানের মধ্যে দিয়ে মাগুরার শ্রীপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
এ উপলক্ষে ২মার্চ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু দাউদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শ্যামসুন্দর বন্দ্যোপধ্যায়,উপজেলা সাব-রেজিস্টার স্বপন কুমার দে ,বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলাম টোকন, শ্রীপর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মোঃ আসাদুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেট মোঃ জিয়াউর রহমান, ডাটা এন্ট্রিসহকারী মনিকুমারসহ আরো অনেকে।
সাইফুল্লাহ/এএস





