সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও৩ বাংলাদেশি।
শুক্রবার (১৩ জুলাই) স্থানীয় সময় দুপুরে সৌদি আরবের দাম্মাম প্রদেশের সানাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর জামালিয়া কান্দীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি এবং কালাই গোবিন্দপুরের জসীম উদ্দিন।
আহতরা হলেন- মোহাম্মদ হাবিবুর, আলী আহম্মদ ও জনি গাজী। তাদেরকে দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





