রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে জহিরুল ইসলাম জয় (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার রাতে জয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জয়ের বাবা দাউদ নবী জানান, ৫/৬ দিন আগে নোয়াখালির নাজিরনগর গ্রাম থেকে মা ও ভাইয়ের সঙ্গে ঢাকায় বাবার কাছে বেড়াতে আসে জয়।
রোববার বিকেল ৫টার দিকে সে রেললাইন সংলগ্ন বাবার কাঁচা তরকারির দোকানে আসে। ঝালমুড়ি কিনে রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেখানে জয় মারা যায়।
জয় নোয়াখালীর নাজিরনগর গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে জয় বড়।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসএম





