গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার এস আই শওকত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বণফুল পরিবহনের একটি নৈশ কোচ ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক তার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাস চালকসহ ২ জন নিহত হয়।

আহত হন আরও অন্তত ১০ জন। নিহত ২ জনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ জনের নাম পরিচয় জানা গেছে। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

জেড