নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দুয়া উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম হিলালীকে প্রধান আসামি করে এসআই খায়ের মঙ্গলবার কেন্দুয়া থানায় মামলাটি করেন।
ওসি অভিরঞ্জন দেব বলেন, মামলায় সরকারি কাজে বাধা দেয়া, পুলিশের ওপর হামলা ও মারধর করার অভিযোগে ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। সোমবার ঘটনার সময় আটক ১০ নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করার উদ্যোগ নেয়ায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন এসআইসহ সাত পুলিশ আহত হয়।
এআই





