মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। নির্ধারিত সময়ে তিনি সেখানে পৌঁছান বলে জানা গেছে।
সামিনা মেহতাব বর্তমানে পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। এরই পরিপ্রেক্ষিতে তাকে ডাকা হয়।
এফএফ





