ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের (ডিলু) দ্বিতীয় ছেলে শরীফ রানা সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার্শ্বে সড়ক দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিল্লাহি.... রাজিউন)।
গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
রানা শনিবার তার স্ত্রী ও দুজনকে সাথে নিয়ে চিকিৎসার জন্য মাইক্রোবাস যোগে ঢাকা যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর এর আগের রাতে ঘটে যাওয়া দূর্ঘটনা কবলিত স্থানে পৌঁছালে কুয়াশায় তাদের গাড়ী আটকে যায়। সেই মুহূর্তে পিছন থেকে আসা একটি গাড়ী সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। পরে রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ১১.৩০ টায় তাকে মৃত ঘোষণা করেন।
রানার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে দুপুর ১ টায় পাবনার ঈশ্বরদীর দিকে রওয়ানা দেয়। এসময় ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভূমিমন্ত্রীর এপিএস বশির আহমেদ বকুল, মরহুমের স্ত্রী ও আত্মীয়-স্বজন সাথে ছিলেন। মরহুমের মরদেহ ঈশ্বরদীর লক্ষ্মিকুন্ডায় নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.’র ৫ ছেলে ৫ মেয়ের মধ্যে রানা চতুর্থ ও ছেলেদের মধ্যে দ্বিতীয়।
এমএম





