মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রসেনার ডাকা 

আধাবেলা হরতাল কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রোববার ভোর ৬টা থেকেই হরতালের সমর্থনে সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

হরতালে কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-পাবনা ও কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ ছিল স্বাভাবিক।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ভূত পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর