বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ঈশ্বরদী উপজেলা শাখার ২০তম সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডল।
কমরেড রেজাউল আলম মিন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা জেলা শাখা সিপিবির সভাপতি সন্তোষ রায় চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবীব।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে কমরেড রেজাউল আলম মিন্টুকে সভাপতি ও কমরেড আহসান হাবীবকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী উপজেলা কমিটি গঠন করা হয়।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





