হাইকোর্টের নির্দেশে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার ঢাকা নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। আগামীকাল শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।
বাটিকামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে গত ১৫ মার্চ মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কাছে যান রিনা বেগম নামের এক নারী। ওই নারীর দাবি, তিনি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে মনোনয়নপত্র জমা দিতে গেলেও রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র জমা নেননি।
এ ঘটনার প্রতিবাদে রিনা বেগম হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট এক রায়ে রিনা বেগমের মনোনয়নপত্র গ্রহণ না করাকে অবৈধ ঘোষণা করে এবং তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচন আয়োজনের আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাঈম মো. মারুফ জানান, হাইকোর্টের আদেশের ফলে নির্বাচন কমিশন বাটিকামারী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত।
এমআর





