নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
আজ (২৪ নভেম্বর) শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এইকথা বলেন।
হেলালুদ্দীন বলেন, “আগামী নির্বাচনে ৬টি আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। কোনো আসনে এটি ব্যবহার করা হবে, তা দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করা হবে।”
ইসি সচিব আরও বলেন, “সিটি করপোরেশন এলাকার কোন ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হবে, তা আগামী ২৮ ডিসেম্বর বাছাই করা হবে।”
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।
এমবি





