সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সেনা সদস্য  নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার যশোর-সাতক্ষীরার কোটার মোড় নামক স্থানে এঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মিলন হোসেন (২৪)। তিনি উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মিলন হোসেনের স্বজনরা জানান, বান্দরবন সেনানিবাসে সৈনিক হিসাবে কর্মরত মিলন হেসেন ছুটি নিয়ে বাড়িতে আসেন। দুপুর বেলা ১২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে উপজেলার কায়বা গ্রামে তার খালু আব্দুল গফ্ফারের বাড়ি থেকে কলারোয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে  ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান জানান, নিহত মিলনের মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছ।

জেআই