বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা রেলওয়ে ব্রিজের পাশ থেকে এডিসে মুখ ঝলসানো অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
গাবতলী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, উপজেলার নারুয়ামালা রেলওয়ে ব্রিজের পাশে গলায় গামছা পেঁচানো ও এসিডে মুখ ঝলসানো অবস্থায় এক নারীর লাশ দেখে সকালে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





