ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসাবে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ রবিবার সকাল ১১টায় ফুলবাড়ীয়ার বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে একই দাবীতে প্রতিবাদ মিছিলও করে তারা।

মিছিলটি বঙ্গবন্ধু চত্ত্বরের সামনে থেকে শুরু হয়ে ফুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাসান মাহমুদ সেলিম, ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক আবু আনসার মিয়া, ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু কাউসার, ১ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য খাইরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০০৪ সালের মার্চ মাসে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ার পর দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও অবৈধভাবে এই কমিটি পরিচালিত হচ্ছে।
উক্ত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন বক্তারা।

ইআর