সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে পুলিশ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুবুর রহমান জানান, তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি মাহবুবুর রহমান।

এআর