হজ মওসুমে যাত্রীদের ফ্লাইট শুরু পর থেকে এ পর্যন্ত ১৯ বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে।
সর্বশেষ গতকাল রোবাবার আব্দুল মালেক নামের এক বাংলাদেশি হাজীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিএক্স০৮৪৫১৮৪ এবং বাড়ি বাগেরহাটের কচুয়া থানার নরেন্দ্রপুর গ্রামে।
গত ২৫ জুলাই বেসরকারি সালেহিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের (এসবি ৩৮১৯) একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান তিনি।
এর আগে গত শনিবার মারা গেছেন আরও একজন । তার নাম গোলাম মোস্তফা তালুকদার (৬২) বাড়ি ময়মনসিংহের ফুলপুর। তার পিআইডি নং ০৭৭৫১৯৪ এবং পাসপোর্ট নং বি ডবিøউ ০২৬৩৯৭২।
তার আগে ধারাবাহিকভাবে ২৬ জুলাই মারা গেছেন সাতক্ষীরার কলাারোয়ার কেরাগাছির মো: ইদ্রিস আলী (৬২)। তার পিআইডি নং ১১৪২২৩৫ পাসপোর্ট নং ইএ ০০৩২৬৬১।
২৫ জুলাই (বৃহস্পতিবার) পবিত্র মক্কায় একদিনেই মারা যান দুইজন হাজি। সৌদী আবরস্থ বাংলাদেশ হজ অফিস সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জের ফয়েজ উল্লাহ (৬৫)। তিনি মক্কায় ইন্তেকাল করেছেন। তাঁর পাসপোর্ট নং বিআর ০৮৩১৮৬৩ এবং পিআইডি নম্বর ১৫১০০৮৮। একইদিনে ইন্তেকাল করা অন্য এক হাজি হলেন টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া গ্রামের লুৎফর রহমান (৬৪)। তাঁর পাসপোর্ট নং বিওয়াই ০৭৯৮৪৮০ এবং পিআইডি নম্বর হচেছ ০৫১৪২৭৫।
২৪ জুলাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেন নাটোর জেলার লালপুরের মোঃ জাহাঙ্গীর হোসেন (৬৮) । তাঁর পাসপোর্ট নম্বর ইএ ০৬২০৬৩১ এবং পিআইডি নং ১৩৭৭৯০৮ ।
এর আগে গত ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মারা যান ৫ জন। তাদের মধ্যে বরিশালের মুলাদীর মো: আবদুল খালেক (৬৪), পাসপোর্ট নং বিজে ০৫৫৮৫০৩, পিআইডি নং ০৯০০০৮৯। কক্সবাজারের চকোরিয়ার আবু তালেব (৮২) পাসপোর্ট নং ইএ ০৫২৩৩৩৩, পিআইডি নং ১৫২১২০১। কক্সবাজারের ইসলামপুরের শাফিউজ্জামান(৬০) পার্সপোর্ট নং বিএল ০৪৫০৩৭০, পিআইডি নং ০৮১৫০৯৬।
শরিয়তপুরের জানজিরার বড়কান্দির আবদুল মান্নান মাল (৭১)। তার পাসপোর্ট নং বিকিউ ০৮৫৭৫৮৪, পিআইডি নং ০৮৩১১৫৬।
১৭ জুলাই ইন্তেকাল করেছেন একজন মহিলা হাজি। নাম কুলসুম বেগম (৬৯)। তিনি রাজশাহীর গোদাগাড়ির সারাংপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নং বিটি ০৩৫৯৯৬৬, পিআইডি নং ১৩৯৮১৯৩।
১৬ জুলাই ইন্তেকাল করেছেন তিনজন হাজি। এঁরা হলেন, চট্টগ্রামের পটিয়ার মাহমুদুল হক (৬৭)। তার পাসপোর্ট নং বিটি ০৭১৮৩২৭, পিআইডি নং ০৫৬১১৯৯। ঢাকার দোহারের আবদুস সালাম (৫৩) মারা যান একই তারিখে। তার পাসপোর্ট নং বিআর ০৯১৩৮৩০ পিআইডি নং ০২৮৮১৮৯। এদিন মো: মোহরম আলী (৬৪) নামের আরো একজন হাজি ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নং ইএ ০০২১৪৫১, পিআইডি নং ০৩৪৭০০৩।
১৫ জুলাই ইন্তেকাল করেন ঢাকার মো:পুরের বেগম তাহমীনা (৪৮) নামের একজন মহিলা হাজি। তাঁর পাসপোর্ট নং বিএন ০২৭৪৭২২, পিআইডি নং ১৪৩৮২৫৯। ১৩ জুলাই ইন্তেকাল করেছেন বগুড়ার আদমদীঘির কুন্দুগ্রামের এম এফ আফজাল হোসাইন (৬৫)। তার পাসপোর্ট নং বিএক্স ০৩৬৯৭০, পিআইডি নং ০০১৭১৪৩।
১২ জুলাই মারা যান কুমিল্লার মুরাদনগরের অনিন্দকোটের আবুল হোসেন (৬১)। তার পাসপোর্ট নং বিকিউ ০১০৪৪১৪, পিআইডি নং ০১৪২০৫৯। ১২ জুলাই ইন্তেকাল করেন বগুড়ার সোনাতলার বালুয়া গ্রামের সালজার রহমান (৬১)। তার পাসপোর্ট নং বিএক্স ০২৬৫৭৯৬।
এবছর হজে গিয়ে প্রথম যে হাজি ইন্তেকাল করেন তার নাম মো: সেলিম। তিনি ঢাকার মিরপুরের পল্লবীর বাসিন্দা। তিনি ৬ জুলাই ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নং বিকে ০৫৭৭৫৬৪ পিআইডি নং ১৫০০১২০।
মক্কার হজ অফিস সূত্র আরো জানায়, সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ১৯ জন হাজি; এরমধ্যে পুরুষ-১৭ জন , মহিলা-২ জন।
সৌদী সরকারের নিয়ম অনুসারে হজ করতে গিয়ে যারা ইন্তেকাল করেন তাদেরকে পরিবারের অনুমতি সাপেক্ষে মক্কা কিংবা মদিনাতেই দাফন করা হয়।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।
গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।
জেড





