রাজশাহীর পবা উপজেলার কসবা এলাকায় অগ্নিকাণ্ডে সাড়ে তিন হাজার মুরগি পড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকের এই ঘটনা নাশকতামূলক এবং এতে ফার্মের প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক ছানাউল্লাহ দাবি করেছেন।

তিনি আরো জানান, এর আগে তিনি দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। জনগণের দাবিতে আবারো চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করায় একটি বিমেষ মহলের শত্রুতে পরিণত হয়েছেন। তারাই শত্রুতা করে তার মুরগির ফার্মে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু ওই বিশেষ মহল সম্পর্কে তিনি সাংবাদিকদের বিস্তারিত কিছু বলেননি।

জেআই